তুরস্কের সরকারি স্কলারশিপে আবেদন শুরু হয়েছে

Turkey Scholarship

একটি আন্তর্জাতিক যোগ্যতায় শিক্ষা অর্জনের পাশাপাশি প্রচুর জ্ঞান চর্চা এবং অভিজ্ঞতার ভাণ্ডার আরো সমৃদ্ধশালী করার লক্ষ্যে তুর্কি সারা বিশ্ব থেকে আন্তর্জাতিক ছাত্র-ছাত্রীদের এদেশের(তুর্কি) সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়গুলিতে পড়ার জন্য বৃত্তি প্রদান করে থাকে। তুর্কি কতৃক প্রদানকৃত স্কলারশিপ সম্পূর্ণভাবে সরকারী অর্থায়নে পরিচালিত, বিশ্বের সকল মেধাবী ছাত্র-ছাত্রী এবং গবেষক যারা এদেশের(তুর্কি) শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলিতে দীর্ঘস্থায়ী বা স্বল্পমেয়াদী প্রোগ্রামে উচ্চ শিক্ষা অর্জন করার ইচ্ছা প্রকাশ করে থাকেন প্রতিযোগিতা মূলক এই স্কলারশিপ শুধুমাত্র তাদের জন্য যার মূল লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশ এবং সমাজের মধ্যে পারস্পরিক সহযোগিতামূলক ও সকল জতির ভবিষ্যৎ কর্ণধারদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা।

ফেব্রুয়ারীর ২০ তারিখ পর্যন্ত এর সময়সীমা থাকবে। ৫ ধাপে ক্রমিকভাবে এই স্কলারশিপে আবেদন করা যায়। ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে যারা তুরস্কে অনার্স, মাস্টার্স, পিএইচডি করতে আগ্রহী তারা লেখাটি পড়তে পারেন।

আবেদনের ধাপ: মোট ৫টি ধাপ অনুযায়ী আবেদন করা হয়।

১. ওয়েবসাইটে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করবেন

২. আপনার সকল তথ্য, ডকুমেন্টস, এক্সট্রা কারিকুলার সার্টিফিকেটসহ যাবতীয় সবকিছু সুন্দর ও সাজানো-গুছালোভাবে উল্লেখ ও আপলোড করবেন।

৩. আপনাদের পছন্দ অনুযায়ী বিষয় ও বিশ্ববিদ্যালয় চয়েস করবেন। সর্বোচ্চ ১২টি চয়েস করতে পারবেন। তবে, এক্ষেত্রে আপনার ওভারঅল প্রোফাইল দেখে সে অনুযায়ী বিবেক খরচ করে সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় চয়েস করবেন।

৪. সাবজেক্ট ও বিশ্ববিদ্যালয় চয়েস এর পর লেটার অব ইনটেন্ট বা মোটিভেশন লেটার এবং মাস্টার্স ও পিএইচডির জন্য গবেষণা প্রস্তাবনা সাবমিট করবেন।

৫. এবার বারবার আপনার সবগুলো তথ্য মনোযোগ দিয়ে কয়েকবার পড়ুন। সকল সার্টিফিকেট চেক করেন। সাবজেক্ট চয়েস, বিশ্ববিদ্যালয় এবং লেটার অব ইনটেন্ট বারবার চেক করুন। স্কলারশিপ অর্জনের জন্য এগুলোর গুরুত্ব অনেক। সবগুলো বারবার রিভিউ করে ফাইনালি সাবমিট করুন।

Turkey Scholarship > Hon’s, Master, Phd

ধন্যবাদান্তে

কাজী জহিরুল ইসলাম

মেরসিন বিশ্ববিদ্যালয়, মেরসিন, তুরস্ক।