Diploma in Computer Science & Application (DCSA) in Bangladesh Open University | ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন - বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় স্কুল অব সায়েন্স এন্ড টেকনোলজি’র ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড এ্যাপ্লিকেশন (Diploma in Computer Science & Application) প্রোগ্রামে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে ২৩১ টার্মের শিক্ষার্থী ভর্তির জন্য অনলাইনে আবেদন আহবান করা যাচ্ছে।

ভর্তির ন্যূনতম যোগ্যতা

এইচ.এস.সি/সমমানের পরীক্ষায় ন্যূনতম ২য় শ্রেণী/জিপিএ ২.৫ বা তদুর্দ্ধসহ উত্তীর্ণ। উচ্চতর ডিগ্রীধারী প্রার্থীগণও আবেদন করতে পারবেন।

আবেদন ও ভর্তির তথ্য

  • আবেদন ও ভর্তি : https://osapsnew.bou.ac.bd (শুধুমাত্র অনলাইনে) 
  • আবেদন ফি : ১০০.০০ (একশত) টাকা
  • তারিখ : ২৪-০১-২০২৪ থেকে ২২-০৪-২০২৪ পর্যন্ত (আবেদন ও ভর্তি একইসাথে)।
  • আসন সংখ্যা : ৬০ টি (ঢাকা ব্যতীত)
প্রয়োজনীয় কাগজপত্র
  • প্রিন্টকৃত আবেদনপত্র ও Payment Slip এর কপি
  • সদ্য তোলা পাসপোর্ট সাইজের ২ কপি ছবি
  • জাতীয় পরিচয় পত্র/অনলাইন জন্মনিবন্ধন সনদের কপি
  • সকল সনদপত্র ও নম্বরপত্রের মূলকপি ও একসেট ফটোকপি

সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে জমা প্রদান করতে হবে।

ভর্তি ও অন্যান্য ফি

আবেদন ফি

১০০ টাকা

রেজিস্ট্রেশন ফি

৩৫৭০ টাকা

সেমিস্টার রেজিস্ট্রেশন ফি

২০০ টাকা

ল্যাবরেটরি ফি (৩৫০x৪ টি কোর্স)

১৪০০ টাকা

আইডি কার্ড ফি

২০০ টাকা

একাডেমিক ক্যালেন্ডার ফি

৫০ টাকা

পরীক্ষা ফি (৭৫x৪ টি কোর্স) 

৩০০ টাকা

সেমিস্টার মার্কসিট ফি

৭০ টাকা

সর্বমোট

৫৮৯০ টাকা

ভর্তি চূড়ান্তকরণ

স্ট্যাডি সেন্টারের নির্ধারিত আসন পূরণ না হওয়া পর্যন্ত আবেদনের তারিখ হতে ন্যূনতম যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীগণ একইসাথে আবেদন ও অনলাইনে আগে আসলে আগে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার সুযোগ পাবেন। তবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে ভর্তি কর্মকর্তা প্রয়োজনীয় তথ্য ও সনদপত্রসমূহ যাচাই-বাছাইপূর্বক অনলাইনে প্রাথমিকভাবে ভর্তি প্রক্রিয়া সম্পন্নকারী শিক্ষার্থীর ভর্তি চূড়ান্ত করবেন। ভর্তি আবেদনপত্রে প্রদত্ত তথ্যাবলী মিথ্যা ও সংযুক্ত কাজগপত্র ভূয়া প্রমাণিত হলে পরবর্তীতে শিক্ষার্থীর ভর্তি বাতিল বলে গণ্য হবে।

টিউটোরিয়াল ক্লাস শুরুর তারিখ: ১৫-০৩-২০২৪ (শুক্রবার নির্ধারিত রুটিন অনুযায়ী)।

কোর্স স্ট্যাডি সেন্টারসমূহ

০১. ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (আইএসটি), ঢাকা। 

০২. ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড ইনফরমেশন টেকনোলজি (আইএসআইটি), ঢাকা। 

০৩. সিএসই বিভাগ, আর্ন্তজাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, কুমিরা ক্যাম্পাস, চট্টগ্রাম।

০৪. ড্যাফোডিল ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি, চট্টগ্রাম

০৫. সিএসই বিভাগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর।

০৬. মুসলিম এইড ইনস্টিটিউট অব টেকনোলজি, যশোর

০৭. কলেজ অব বিজনেস, সায়েন্স এন্ড টেকনোলজি, ময়মনসিংহ

০৮.পলিটেকনিক ইনস্টিটিউট, বগুড়া

০৯. সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, সিলেট

১০. ইনফ্রা পলিটেকনিক ইনস্টিটিউট, বরিশাল

ভর্তি সংক্রান্ত তথ্যাবলি

  • ভর্তি আবেদন, ১ম সেমিস্টারে ভর্তি ও রেজিস্ট্রেশন, কোর্স ও অন্যান্য ফি শুধুমাত্র অনলাইনের (osapsnew.bou.ac.bd) মাধ্যমে জমা দেয়া যাবে। আনুষঙ্গিক চার্জ ও ব্যাংক চার্জ শিক্ষার্থীকে বহন করতে হবে।
  • অনলাইনে রেজিস্ট্রেশন ও ভর্তি ফি প্রদানের পর বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্রসহ স্ব-শরীরে জমা দিতে হবে।
  • বাউবির সংশ্লিষ্ট আঞ্চলিক কেন্দ্রে প্রার্থীকে নিজে উপস্থিত থেকে ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে  হবে।
  • ভর্তির কার্যক্রম শনিবার, রবিবার এবং সরকারী ছুটির দিনে বন্ধ থাকবে।

1 thought on “ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স এন্ড অ্যাপ্লিকেশন”

Leave a Comment